
হাসিবুল হাসান একজন পুষ্টিবিদ, গবেষক এবং জনস্বাস্থ্যভিত্তিক লেখক। তিনি পুষ্টি, খাদ্যাভ্যাস এবং জীবনধারাজনিত রোগ সম্পর্কিত বিষয়ে কাজ করে যাচ্ছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর (এম.এসসি) সম্পন্ন করার পর তিনি পুষ্টি ও স্বাস্থ্য গবেষণার সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে নিউট্রিশনিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে কাজ করেছেন এবং কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষায়িত পুষ্টি পরামর্শ প্রদান করেছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করে যাচ্ছেন।
ছুটি প্রকাশনী নন-ফিকশন, মেডিকেল, স্বাস্থ্য সচেতনতা ও গবেষণাভিত্তিক গ্রন্থ প্রকাশে নিবেদিত একটি অঙ্গীকারবদ্ধ প্রকাশনা উদ্যোগ। জ্ঞানকে সহজ, মানবিক ও দায়িত্বশীলভাবে উপস্থাপনের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দিতে সচেষ্ট—যাতে শিক্ষা কেবল তথ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে সচেতনতা, যত্ন ও ইতিবাচক পরিবর্তনের কার্যকর মাধ্যম হয়ে ওঠে।